শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে ব্লকচেইন ব্যবহার গুরুত্বপূর্ণ: পরিকল্পনামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুন, ২০২২ ০৪:৩৫ অপরাহ্ন

    পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে ব্লকচেইন ব্যবহার গুরুত্বপূর্ণ: পরিকল্পনামন্ত্রী

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে সরকার, ইন্ডাস্ট্রিকে তরুণ প্রজন্মের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অবশ্যই আমরা ভবিষ্যতে সফল হবোই। কেননা আজকের সঙ্কটকে সুযোগে পরিণত করবে আমাদের তরুণেরা।

    মন্ত্রী সোমবার (৬ জুন) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত "বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ড ২০২২" এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    শুধুমাত্র তরুণ প্রজন্মই পারে সংকটকে সুযোগে পরিণত করতে উল্লেখ করে আব্দুল মান্নান আরো বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। তিনি বলেন অত্যন্ত আশাবাদী যে ব্লকচেইন এর উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে।

    এসময় ‘ব্লকচেইন অলিম্পিয়ার দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশ ঘটানোর সুবর্ণ সুযোগ’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

    তিনি বলেন প্রতিকূলতা ও বৈরিতার মধ্যেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আধুনিকায়ন ও অগ্রসরমান প্রযুক্তির ক্ষেত্রে দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিত সরকারের পক্ষ থেকে নেয়া সুযোগ কাজে লাগাতে উদ্ভাবনী ও প্রতিভাবান তরুণসহ সকল তরুণদের প্রতি আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. এম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য অপরাজিতা হক, বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের অ্যাডভাইজার প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল, ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড. এম কায়কোবাদ, বাংলাদেশ বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়াডের কডিনেটর হাবিবুল্লাহ এন করিম।

    এছাড়াও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং,ব্লকচেইন অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার লরেন মা  অনলাইনে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
    ৩ দিন ব্যাপী আয়োজিত এই অলিম্পিয়াড আগামী ৮ জুন শেষ হবে।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর