বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা

জাগো কণ্ঠ ডেস্ক

২৬ নভেম্বর, ২০২১ ০২:৩৪ অপরাহ্ন

 বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি তার সহধর্মিণী সহ আরো একজন সহকারীকে নিয়ে ভারত যেতে আজ শুক্রবার সকালে বিমানবন্দর যান। প্রয়োজনীয় সকল কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল ৯টা থেকে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। 


তার সঙ্গে থাকা জায়েদ জানান, আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনীতে টিউমার ধরা পড়েছে। এখন চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুই ঘন্টা ধরে ইমিগ্রেশনে আটকে রাখা হয়। উপরের নির্দেশ রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৬ নভেম্বর, ২০২১ ০২:৩৪ অপরাহ্ন