পাইকগাছায় বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছাড়। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার ও প্রভাষক কুসুম কলি সরকার।