শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে সরকার অঙ্গীকারবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ১১:০৫ অপরাহ্ন

    রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে সরকার অঙ্গীকারবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আজ রোববার (৫ জুন) রাজধানী ঢাকার উপকণ্ঠে দক্ষিণখান কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।

    প্রতিমন্ত্রী পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর প্রদান ও প্রকাশ ক্ষমতায় মুগ্ধ হন। এ জন্য তিনি বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। আন্তিরকতার সাথে ক্ষুদে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। শিক্ষকগণ স্বল্প পরিসরে পাঠদান কার্যক্রমে সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনলে, তিনি ‘ঢাকা মহানগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন প্রকল্পের’ আওতায় বিদ্যালয়ের বর্তমান ভবনের স্থলে ৬ (ছয়) তলা আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন।

    পরে প্রতিমন্ত্রী উপস্থিত অভিভাবকদের সাথে আলাপকালে তাঁদের বসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ, তাই জাতির ভীত নির্মাণে শেখ হাসিনার সরকার ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি, টিফিন, কিডস অ্যালাউন্স প্রদানসহ নানা ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। আগামীদিনেও প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে  সম্ভব সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর