শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ক্যামব্রিজ ইংলিশ-এর সনদ পেলেন ২৯৪ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুন, ২০২২ ০৫:৪৯ পূর্বাহ্ন

    ক্যামব্রিজ ইংলিশ-এর সনদ পেলেন ২৯৪ শিক্ষার্থী

    ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘ক্যামব্রিজ ইংলিশ’-এর সনদ পেয়েছেন বাংলাদেশের ২৯৪ জন শিক্ষার্থী।

    শনিবার (৪ জুন) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন শিক্ষার্থীদের হাতে এই সনদ তুলে দেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান ক্যামব্রিজ ইংলিশ ও বাংলাদেশের এডুক্যান ইন্টারন্যাশনাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

    রবার্ট চ্যাটারটন ডিকসন তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রাতিষ্ঠানিক, পেশাগত ও ব্যবসায়িক সাফল্যের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। ক্যামব্রিজ ইংলিশ শিক্ষার্থীদের কম বয়সে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করছে। আর এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যকে ত্বরান্বিত করবে।

    এডুক্যানের শিক্ষা ও উন্নয়ন পরিচালক ড. জিএম নিজাম উদ্দিন বলেন, ক্যামব্রিজ ইংলিশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এডুক্যান ইন্টারন্যাশনাল অত্যন্ত গর্বিত। এর ফলে বাংলাদেশের বিভিন্ন বয়সি শিক্ষার্থীর জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের এক চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা পরিচালক জিম ও’নিল, কেমব্রিজ ইংলিশের দক্ষিণ এশিয়ার পরিচালক মানিষ পুরি এবং এডুক্যানের ব্যবস্থাপনা পরিচালক শাহীন রেজা। পরীক্ষা নিবন্ধন ও পরিচালনা করার জন্য এডুক্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে ক্যামব্রিজ ইংলিশের একটি অনুমোদিত প্রতিষ্ঠান। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এডুক্যানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ক্যামব্রিজ ইংলিশের পরীক্ষাগুলোতে অংশ নিতে পারে।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর