শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কলাগাছে ভেসে কুয়াকাটা থেকে চেন্নাই

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুন, ২০২২ ১১:১৭ অপরাহ্ন

     কলাগাছে ভেসে কুয়াকাটা থেকে চেন্নাই

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন পর্যটক ফিরোজ শিকদার (২৭)। নিখোঁজের ৭ দিন পর তার সন্ধান মিলেছে ভারতের চেন্নাইয়ে। কলাগাছে ভেসে দু:সহ অভিজ্ঞতা নিয়ে সেখানে পৌঁছেছেন।

    শনিবার (৪ জুন) দুপুরে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে থেকে স্বজনদের কাছে ফোন করেছেন তিনি। ফিরোজ শিকদারের বড় ভাই মাসুম শিকদার এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ‌গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে নামার পর থেকে ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমাকে ফোন করে জানায়, সৈকতে নামার পর স্রোতের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যায়। কিছুক্ষণ পরে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটাকে আঁকড়ে ধরে। কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাইয়ে নিয়ে যায়। বর্তমানে সে চেন্নাই প্রশাসনের হেফাজতে রয়েছে।

    এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটক ফিরোজের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর