শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপি আরেকটি ৭৫ ঘটাতে চায়: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুন, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ন

    বিএনপি আরেকটি ৭৫ ঘটাতে চায়: শিক্ষামন্ত্রী

    বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তারা আরেকটি ৭৫ ঘটাতে চায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, তারা ৭৫ এর হাতিয়ারকে আবার গর্জে উঠতে বলে। ৭৫ এর ঘটনার মতো এমন নিকৃষ্ট ঘটনা বিশ্বরাজনীতিতে আর নেই। তারা গণতন্ত্র বিশ্বাস করেনা তারা ষড়যন্ত্র এবং অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।

    দীপু মনি বলেন, এই অপশক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চেষ্টা চালিয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় বেঁচে গেছেন। সেই অপশক্তি আবারও নির্বাচনকে সামনে রেখে তাদের অপতৎপরতা জোরদার করেছে।

    সমাবেশে বক্তব্য প্রদানকালে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট। তিনি আইএসআই-এর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা নন।  

    বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, সেনা ছাউনিতে যে দলের জন্ম সেই দলটি কোনো অবস্থায় গণতন্ত্র বিশ্বাস করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না।

    এ সময় তিনি সবাইকে প্রস্তুত থেকে বিএনপির সন্ত্রাসী মহড়ার দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহŸান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর