শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে এলেন তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জুন, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে এলেন তথ্যমন্ত্রী

    যানজটের কারণে সমাবেশে যোগ দিতে বিলম্ব এড়াতে গাড়ি-প্রটোকল ছেড়ে মোটরসাইকেল আরোহী হলেন তথ্যমন্ত্রী। শুক্রবার বিকেলে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিমানবন্দর থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশাল যানজটের মুখে পড়ে তার গাড়ি। শহরের জামালখানে প্রেসক্লাবে চট্টগ্রাম আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগ আয়োজিত  'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে' প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মন্ত্রী এসময় বিলম্ব এড়াতে গাড়ি ও পুলিশ প্রটোকল ছেড়ে দেন। কাছাকাছি থাকা বন্দর থানার ওসি তদন্ত মিজানুর রহমানের মোটরসাইকেলের যাত্রী হন তিনি।

    প্রায় ১০-১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের সন্তান হাছান মাহমুদকে নিয়ে মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিপুল উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান। মন্ত্রী এসময় তাকে বহনকারী ওসি মিজানুর রহমানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালে এক আবেগময় পরিস্থিতি তৈরি হয়। হাছানকে ঘিরে নেতৃবৃন্দের মুহূর্মুহূ স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়।  এরপর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।

    মন্ত্রী হয়েও মোটরসাইকেলের পেছনে বসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন অনেকেই ড. হাছানের আন্তরিকতার উল্লেখ করেন। তারা বলেন, একথা সত্যি যে, মন্ত্রী আজ প্রটোকলসহ নিজের গাড়িতে এলে এ সমাবেশে যোগ দিতে বহু দেরি হয়ে যেতো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর