শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে কথিত মডেল কেয়া ও তার সহযোগী গাড়ি চুরির অপরাধে রিমান্ডে

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ৩ জুন, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন

    পিরোজপুরে কথিত মডেল কেয়া ও তার সহযোগী গাড়ি চুরির অপরাধে রিমান্ডে

    পিরোজপুরের কাউখালী উপজেলায় গাড়ি চোর চক্রের হোতা ও তার নারী সহযোগী (কথিত স্ত্রী) কে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    গত বুধবার পিরোজপুর সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত  রিমান্ডের আদেশ দেন। ঐ দিন সন্ধ্যায় আদালত থেকে রিমান্ড মঞ্জুরের আদেশ থানায় গেলে কাউখালী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য  তাদের পিরোজপুর জেলা কারাগার থেকে কাউখালী থানায় নিয়ে আসে।

    চক্রের হোতা তৌফিকুর রহমান সাওন (২০) পিতা:-মোস্তফা সিকদার সাং -হুলারহাট ও তার সহযোগী কথিত মডেল তাহার স্ত্রী নিগার সুলতানা কেয়া,(২২) পিতা:-নিজাম শরীফ সাং-উদয়কাঠী দাউদপুর।

    উল্লেখ্য চক্রটি ১৮ ই মেয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে যাত্রীবেশে পদ্মা সেতু ফরিদপুর বাগেরহাট বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে হোটেলে রাত্রিযাপন করেন। এরপর ২২ মে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম মোঃ ফিরোজ খান এর বাড়িতে আশ্রয় নেন ।
    রাতে গাড়িটি তাদের নিকট- আত্মীয়ের মাধ্যমে চুরি করে সকালে নাটক সাজান ।

    গাড়ির চালক শহিদুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে -999 ফোন করে অভিযোগ করেন ।পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠান।
    এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সালে বলেন গাড়ি চোর চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত আসামিদের ২ দিন রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আবার আদালতে পাঠানো হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর