শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় ১১ আসামি গ্রেফতার করেছে পুলিশ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৩ জুন, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ন

    পাইকগাছায় ১১ আসামি গ্রেফতার করেছে পুলিশ

    পাইকগাছা পুলিশ মাদক নিয়মিত মামলা ও পরোয়ানাসহ ১১ আসামি গ্রেফতার করেছে। মাদকসহ আটককৃতদের নামে মামলা  হয়েছে। পরে আটক ওই আসামিদের বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসি য়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

    পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইদুর রহমান জানান, গত বুধবার রাতে বিশেষ অভিযানে গাঁজা গাছ, মাদক, নিয়মিত মামলা ও পরোয়ানার ১১ আসামিকে গ্রেফতার করা হয়। যার মধ্যে মাদক ৫, জুয়া ২ ও পরোয়ানার ৪ জন আসামিকে আটক করা হয়। মাদকে গ্রেফতার হয়েছেন, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের খোদাবক্স ছেলে নাজমুল হাসান (৩৫), লতা ইউনিয়নের ধলাই গ্রামের দ্রিজেন রায়ের ছেলে দিপান্ত রায়(২৪), শংকর মন্ডলের ছেলে সাগর মন্ডল(২৪), হাড়িয়া গ্রামের সুব্রত সরদারের ছেলে সুভাশিষ সরদার(২৮), চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের সাজ্জাত আলী শেখের ছেলে রাসেল শেখ(২২)। পরোয়ানায় হরিঢালী ইউনিয়নের সলুয়া গ্রামের আবুল হোসেন হাজরার ছেলে ইকবাল হাজরা, গদাইপুর ইউনিয়ানের বান্দিকাটি গ্রামের রজব আলীর স্ত্রী রাশিদা বেগম, গোপালপুর গ্রামের সরফা সানার ছেলে হযরত সানা, হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটী গ্রামের দোলা গাজীর ছেলে ইকবাল গাজী, জুয়া খেলার অপরাধে সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে শরিফুল গাজী (৩৮),একই এলাকার মজিদ গাজীর ছেলে একলাছ গাজী (২৩) কে গ্রেফতার করা হয়।

    পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, গত বুধবার বিশেষ অভিযানে ১১ জন বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর