শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে : ওবায়দুল কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জুন, ২০২২ ০৯:০৩ পূর্বাহ্ন

    বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে : ওবায়দুল কাদের

    বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপনের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।
    বিএনপি’র নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।
    ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোন প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অপরদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করে না। তারা শ্লোগান দেয়, ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!

    বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়-এটা কি কখনো মেনে নেয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে? আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।

    তিনি বলেন, জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে-এটাই স্বাভাবিক।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর