শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা

    পিরোজপুর প্রতিনিধি

    ২ জুন, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা

    পিরোজপুরে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনার দুই দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির আয়োজনে শহরের ‘ডাক দিয়ে যাই’ অফিস সম্মেলন কক্ষে পিরোজপুর এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং এ কর্মশালার উদ্ধোধন ও সভাপতিত্ব করেন। দুই দিন ব্যাপী এ কর্মশালা সোমবারে সম্পন্ন হয়েছে।  

    পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন সিকদার, পিরোজপুর এপির ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মো. সেলিম রেজা, প্রোগ্রাম অফিসার পলিন সরদার, বিপ্লব ইসাহাক সরদার, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিউডিনাস বৈদ্য প্রমূখ। আমাদের কাজের পাশা পাশি আরও কি কি কাজ করলে শিশুরা ভালো থাকবে সে সব বিষয় বার্ষিক বাজেটে নিয়ে আসতে হবে। সকলে মিলে যৌথ উদ্যোগ নিয়ে আমরা আগামী বছর ভালো কাজ করতে পারবো।

    এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং কর্মশালার উদ্ধোধন কালে এ সব কথা বলেন। বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালায় গ্রাম ও নগর উন্নয়ন কমিটির প্রতিনিধি, অংশীদারগণ, প্রত্যক্ষ উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিনিধি এবং এপি স্টাফবৃন্দের যৌথ পরিকল্পনার পর্যালোচনা, শিশুদের অংশগ্রহণের মতামতের মূল্যায়নের ফলাফল, বিগত এক বছরের বাঁধা প্রতিবন্ধকতা, শিক্ষনীয় বিষয় সমূহ বিস্তর দলীয় কাজ এবং আগামী এফ ওয়াই ২০২৩ এর জন্য সংশোধীত লক্ষ্যমাত্রা নির্ধারনসহ সঠিকভাবে শিশু এবং হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পনা করা হয়।  রবি ও সোম এই -২ দিন ব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালায় গ্রাম ও নগর উন্নয়ন কমিটির প্রতিনিধি, অংশীদারগণ, প্রত্যক্ষ উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিনিধি এবং এপি স্টাফবৃন্দ অংশ গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর