পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনালে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ রাড়–লী ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহণ না করায় চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করেন সহকারী কমিশনার ভ‚মি মোঃ শাহরিয়ার হক।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, এএসআই এফ এম মোস্তাফিজুর রহমান, এন ইসলাম সাগর, রেফারি শেখ মিনারুল ইসলাম, এ্যাডভোকেট মনজুরুল হাসান, মফিজুল ইসলাম, রমজান হোসেন রাব্বি, দেব্রত ব্যানার্জি, আশরাফুজ্জামান টুটুল, মাগফুর রহমান, নুরুজ্জামান টিটু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আব্দুল আজিজ। ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার পান চাঁদখালীর সোহাগ খান মেহেদী। সর্বোচ্চ গোলদাতা পৌরসভার রাজিব আহম্মেদ ও ম্যান অব দ্যা সিরিজ হয় চাঁদখালীর আলফে সানি।