শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১ জুন, ২০২২ ০৯:২৪ অপরাহ্ন

    ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

    জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিতহ হয়েছে।

    স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে অবহিতকরন ও পরিকবল্পনা সভায় উপস্থিত ছিলেন ইউএফপিও মোঃ আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ সাফিকুল ইসলাম সিকদার, জুনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার কর্মকর্তা ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ রেজাউল ইসলাম, ডাঃ মোঃ ইব্রাহীম গাজী, ডাঃ মাহবুব উল আলম, ডাঃ  রাকেশ মন্ডল, ডাঃ সালিহা মাহজাবীন প্রমি।

    সভায় জানানো হয় আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী ইপিআই কেন্দ্রগুলিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৪,৪৫২ জন। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২,৫৯৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল এবং ১২ মাস থেকে ৪৯ মাস বয়সী মোট ২১,৮৫৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। মোট কেন্দ্র ২৪১ টি। মোট স্বেচ্ছাসেবিকার সংখ্যা ৪৮২ জন।

    বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। একইসাথে উপজেলার প্রধান স্বাস্থ্য কর্তা সকলের সহযোগিতাও কামনা করেছেন

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর