শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ জুন, ২০২২ ০৮:০০ অপরাহ্ন

    ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

    ভারত-বাংলাদেশ তৃতীয় ট্রেন সার্ভিস ‘মিতালী এক্সপ্রেস’ বুধবার (১ জুন) পশ্চিম বঙ্গের নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

    বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে এখানে ভারতীয় রেল মন্ত্রণালয়ের সদর দফতর থেকে ভার্চুয়ালি ‘মিতালী এক্সপ্রেস’ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

    ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং উভয় দেশের রেল মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    সূত্র জানায়, নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ৫১৩ কিলোমিটার ভ্রমণে সময় লাগবে ৯ ঘন্টা। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনটি পরিচালনা করবে, এতে ৪ টি শীততাপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং ৪ টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ থাকবে।

    ফিরতি যাত্রায় ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস সপ্তাহে দু’দিন সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় ২১:৫০টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাবে।

    অপর দু’টি ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চলাচল ব্যাহত হয়। ট্রেন দুটি ২৯ মে থেকে চলাচল শুরু করেছে।  
    ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পর প্রথম দু’দেশের মধ্যে ২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালু হয়, এই বছরেই পরে বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১ জুন, ২০২২ ০৮:০০ অপরাহ্ন