শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় বসতবাড়ির যাতায়াত পথে বেড়া, ৩ পরিবার অবরুদ্ধ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১ জুন, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

    পাইকগাছায় বসতবাড়ির যাতায়াত পথে বেড়া, ৩ পরিবার অবরুদ্ধ

    পাইকগাছার চাঁদখালী ইউপির কাওয়ালী গ্রামের ৩ পরিবার বসতবাড়ি যাতায়াতের পথে প্রতিপক্ষ শরীকরা ঘেরা বেড়া দিয়ে চলাচল  পথ অবরুদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অবরুদ্ধ পরিবার প্রতিপক্ষর বিরুদ্ধে থানায় জিডি ও চাঁদখালী ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করছে।

    জিডি ও অভিযোগ সূত্রে জানাযায়, কাওয়ালী গ্রামের আবু বক্কার গাজী ছেলে বখতিয়ার গাজী এবং একই শরীকের মতিয়ার গংদের সাথে দীর্ঘ দিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এজমালি সূত্রে একই শরীকদার মৃত্যু গহর গাজী ছেলে মতিয়ার গাজী, রহিম গাজী, এলাহি গাজী। এস এ ৪৭খতিয়ানের ২ দাগে ১ একর ০৩ শতক বাস্ত ও  ডাঙ্গা জমিতে  দীর্ঘ ৪/৫ যুগ ধরে  একে অপারের সুবিধা অনুযায়ী বসতবাড়ী  নির্মাণ করে বসবাসসহ সুবিধা মত বাড়ী থেকে বাহিরে যাতায়াত করে আসতেছেন। উল্লেখিত জমির দাগ পাশাপাশি থাকায় পূর্ব পুরুষ থেকে নির্ধারিত কোন যাতায়াতের পথ নির্ধারণ ছিল না।গত কয়েক বছর আগে বখতিয়ার গং ও মতিয়ার গংদের সাথে যাতায়াতের পথ নিয়ে সমস্যা সৃষ্টি হলে, সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী উভয়ের সম্মতির মাধ্যমে  স্থানীয় শালিস বসে জমির সীমানার পাশদিয়ে সরকারি রাস্তা উঠার পথ বের করে দেন। সেই থেকে সেখানে বখতিয়ার গংরা যাতায়াতের পথে  ইটের সলিং করে চলাচল করে আসছে।

    সরেজমিনে জানাযায় গত ২৮মার্চ বিকেলে বখতিয়ার গাজী বসবাসরত স্থানে পাঁকা ঘরবাড়ি  নির্মাণের প্রয়োজনীয় মালামাল নিয়ে যাতায়াতের রাস্তা দিয়ে আনতে চাইলে বিবাদী রহিম গাজী গংরা  হঠাৎ বাঁধা দেয় এখান থেকে রাস্তা দেওয়া হবে না বলে কথাকাটির একপর্যায় আমাকে মারধর করতে উদ্যত হয় এবং আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। উক্ত পথে বিবাদী গংরা ঘেরাবেড়া দিয়ে আমাদের যাতায়াত পথ অবরুদ্ধ করছে বলে জানান বখতিয়ার গাজী। কাগজ পত্র দৃষ্টিতে দেখাযায় চককাওয়ালী মৌজার এস এ ৪৭খতিয়ানে  ১০৫ দাগে ৪৫শতক ও১০৬দাগে ৫৮শতক মোট  ১একর ০৩শতক বাস্ত ও ডাঙ্গা জমি কছিমুদ্দীন গাজী, গহর গাজী, ভুদি বিবিও নবীরন্নেছা বিবি নামে রেকর্ড মালিক। ভুদি বিবি ১ ছেলে আবুবক্কর গাজী ২ মেয়ে সোনাভান ওসমত্ববান রেখে মৃত্যু বরণ করলে ।

    ফারায়েজ অনুযায়ী আবুবকর গংরা ১৫শতক জমি প্রাপ্ত মালিক হওয়ায়, সোনাভান ও সম্ববান ভাইপো বখতিয়ার নিকট প্রাপ্ত  জমি কবলা মুলে বিক্রয় করেন। বিআরএস জরেপে আবুবক্কর গাজী ও ছেলে বখতিয়ার গাজী নামে ডিপি ১০২ নংখতিয়ানে সাবেক দাগ ১০৫ হাল ৩৮দাগে ১৫শতক জমি রেকড মালিক হইতেছেন। বখতিয়ার বলেন আমি পৈত্রিক ও ক্রয় সূত্রে এস এ ১একর ৩শতক ২দাগে মধ্য ১৫শতক জমি দাবিদার আমাদের  পূর্ব পুরুষরা একই সীমানা ২দাগ জমি পাশাপাশি থাকায় মিলেমিশে এজমালি ভাবে বসবাস করতেন।  বিআরএস ১০২খতিয়ানে হাল ৩৮দাগ ১৫শতক জমিতে বিবাদী মতিয়ার ও এলাহি গংরা বসবাস করতেছেন। আমি তাদের জমিতে বসবাস করি এজমালি সূত্রে। কিন্তু বিবাদী গংরা ক্ষমতার দাপট জোরপূর্বক আমাদের যাতায়াতের পথ ঘেরাবেড়া দিয়ে পথ বন্ধ করে দিয়েছেন।এ ব্যপারে মতিয়ার গাজী বলেন, বখতিয়ার গাজী আমাদের শরীকের কোন অংশিদার না , আমি কোন কথা বলতে চাই না।  আমরা অবরুদ্ধ পরিবার  আমাদের  যাতয়াতের  পথ উন্মুক্ত দাবি জানান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অবরুদ্ধ পরিবার।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ জুন, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন