শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাঁধনের সঙ্গে নতুন ছবিতে তাহসান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ নভেম্বর, ২০২১ ১০:৫২ অপরাহ্ন

    বাঁধনের সঙ্গে নতুন ছবিতে তাহসান

    বিশ্ব মঞ্চ কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে নতুন ছবিতে কাজ করার ঘোষণা দিলেন বাংলাদেশী জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান। এ খবরে বেশ উচ্ছাসও প্রকাশ করলেন তিনি।

    সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত ও প্রশংসিত হয়েছেন বাংলাদেশী অভিনেত্রী বাঁধন। রেহানা মরিয়ম নূর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কারও।

    এক ভিডিও বার্তায় তাহসান খান বলেন, ‘নতুন একটি সুখবর দিচ্ছি। নতুন সিনেমা ‘আ ব্লেসড ম্যান’ এর শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। এই সিনেমায় কাজ করছেন বিশ্বজয় করে আসা আজমেরী হক বাঁধন। সঙ্গে আছি আমি। আমাকে যে কেন নিল (হাসি)। সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে বসেছিলাম। আমি অনেক এক্সাইটেড। অ্যামেজিং চিত্রনাট্য।’

    তিনি বলেন, ‘বাংলাদেশের সিনেমা আমরা অনেকভাবেই দেখেছি। কিন্তু এই সিনেমা একদমই অন্য রকম। এটা চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে। আমরা শিগগির সিনেমাটি নিয়ে কাজ শুরু করব। এ জন্য ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।’

    এদিকে ছবিটির বিষয়ে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অভিনেত্রী বাঁধন বলেছেন, ‘ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে (এই ছবি) নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’

    অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত সিনেমা ‘আ ব্লেসড ম্যান’ পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ। তিনি ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য ছবি তানজু মিয়া দিয়ে সিনেমায় পা রাখেন।

    ২০০৮ সালে তিনি নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’। পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’র চিত্রগ্রাহক ছিলেন সাদিক আহমেদ।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২৫ নভেম্বর, ২০২১ ১০:৫২ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২৫ নভেম্বর, ২০২১ ১০:৫২ অপরাহ্ন