শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পুলিশের বাধা উপেক্ষা করেই পিরোজপুর যুবদলের মিছিল

    পিরোজপুর প্রতিনিধি

    ৩১ মে, ২০২২ ১১:২৭ অপরাহ্ন

    পুলিশের বাধা উপেক্ষা করেই পিরোজপুর যুবদলের মিছিল

    পুলিশের ব্যাপক বাধার মধ্যেই নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে পিরোজপুর জেলা যুবদলের নেতাকর্মীরা।

    মঙ্গলবার বিকেলে শহরের ল’ইয়ার্স প্লাজার গলি থেকে মিছিল শুরু করে। ওই গলিতে অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা প্রধান সড়কে বের হতে চাইলে গলির মুখে তাদেরকে বাধা দেয় পুলিশ।

    এরপর পুলিশী বাধার মধ্যেই তারা সেখানে মিছিল ও পথসভা করে। এ সময় জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন এর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ বক্তৃতা করেন।এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বৃন্দ যথাক্রমে রশিদ সেখ,কামরুজ্জামান তুষার,মনিরুল ইসলাম মামুন, যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজ সরদার,রিপন খান,সহ সাধারন সম্পাদক আজাদ খান,ফিরোজ শেখ সহ সাংগঠনিক সম্পাদক ইমাম সেখ সহ জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইকবাল আহম্মদ সবুজ।

    এ সময় তারা অভিযোগ করেন, তারা তাদের কেন্দ্রীয় নেতাকে অভিনন্দন জানিয়ে একটি মিছিল বের করবে তাও পুলিশ করতে দিচ্ছে না, কিন্তু তারা পুলিশী বেরিগেড ভেঙে প্রধান সড়কে নেমে পরেন। অগণতান্ত্রিকভাবে সরকার তাদের সকল রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্থ করছে বলে অভিযোগ করেন বক্তারা।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর