ইউল্যাব শিক্ষার্থীদের স্বর্ণপদক লাভ

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২ ১২:৫৩ অপরাহ্ন

ইউল্যাব শিক্ষার্থীদের স্বর্ণপদক লাভ

সম্প্রতি ইউল্যাবের শীর্ষ স্নাতকদের স্বর্ণপদক প্রদান করা হয়েছে। গত ২৬ মে তারা এ স্বর্ণপদক গ্রহণ করেন। ২০২১-এ অনুষ্ঠিত ইউল্যাবের অনলাইন কনভোকেশনে তারা স্বর্ণপদকের জন্য মনোনীত ছিলেন। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান তাদের হাতে এ পদক তুলে দেন।


স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রাদিয়া আল রশিদ (বিএ ইন ইংলিশ), জ্যাকলিন পিউবোস (এমএ ইন ইংলিশ), শামায়েল মর্তুজা (এমএ ইন ইংলিশ) এবং এস এ এম রায়হানুর রহমান (এমএ ইন ইংলিশ)।  

ইউল্যাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ পদক বিতরণ অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক আরিফা গনি রহমান এবং পদকপ্রাপ্তদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর