শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কেরানীগঞ্জকে অশান্ত করছে বিএনপি: আ. লীগের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

    কেরানীগঞ্জকে অশান্ত করছে বিএনপি: আ. লীগের অভিযোগ

    বিএনপি নৈরাজ্য ও বিশৃঙ্খলা করে শান্ত কেরানীগঞ্জকে অশান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
    এনে বিএনপির বিপক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।

    সোমবার (৩০ মে) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

     দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। রোববার রাত্রে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে জিনজিরা বিএনপি পার্টি অফিসে আমান পন্থী ও গয়েশ্বর পন্থিদের মধ্যে মারামারি হয়। তারা নিজেরা নিজেরা মারামারি করে নাম দিয়েছে আমাদের। রোববার রাতেই কেরানীগঞ্জ মডেল থানায় ডায়েরি করেছে, সেখানে উল্লেখ করা আছে আমান পন্থীরা যখন বিএনপির ক্লাবে প্রবেশ করতে যায়, তখনই গয়েশ্বর পন্থীরা তাদের ওপর হামলা করে। এতে অনেকে আহত হয়।

    শাহীন আহমেদ আরও বলেন, তাদের হামলার সময় ওই দিক দিয়ে জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন যাচ্ছিল, দুই পক্ষের মারামারি দেখে তিনি যখন থামাতে যায়, তখন তার ওপর ও হামলা করে। এতে তিনিও আহত হয়। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে দেশের মানুষ যখন আনন্দ উদযাপন করছে তখন বিএনপি দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে।

    বিএনপি নেত্রী নিপুন রায়ের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার বলতে কিছুই নেই। তিনি যেভাবে ফেসবুক লাইভে এসে, নসরুল হামিদ বিপুকে এবং আমাকে উদ্দেশ্যে করে বাজে কথা বলে তা কোনো রাজনৈতিক নেতার মুখে শোভা পায় না। বিএনপির উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই কেরানীগঞ্জের মাটি শেখ হাসিনা ও বিপু ভাইয়ের ঘাঁটি। কেরানীগঞ্জের মাটিতে বিএনপি কোনো অরাজকতার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। কেরানীগঞ্জ আওয়ামী পরিবার তার মোকাবিলা করবে, প্রতিহত করবে।

    দলীয় কার্যালয়ে আয়োজিত এ  সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর