শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন

    পিরোজপুরে বিএনপির আলোচনা ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ মে, ২০২২ ১১:৩৮ অপরাহ্ন

    পিরোজপুরে বিএনপির আলোচনা ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ  হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে ছাত্রলীগের দুই পক্ষ পৃথক ভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এর আগে এক আলোচনা সভায় জেলা বিএনপি'র আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান।

    জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অন্যতম এডভোকেট আবুল কালাম আকন, সাবেক সহ সভাপতি আব্দুস সালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহিদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, মহিলা নেত্রী জাকিয়া আসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার , রাহাত পরাগ নুর প্রমুখ।

    আলোচনা সভায় সারা দেশের শিক্ষাপ প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয় এবং বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে এদেশে গণতান্ত্রিক প্রকৃয়ায় রাজনীতি করার সুযোগ দেয়ার দাবী জানানো হয়। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাতে জন্য  দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের শেষ পর্যায়ে এসে ছাত্রলীগের দুই গ্রুপ হামলা চালায় এতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর