শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভান্ডারিয়া অপহরণের ৯ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ মে, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    ভান্ডারিয়া অপহরণের ৯ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

    পিরোজপুরের ভান্ডারিয়ায় অপহরণের ৯ দিন পরে অপহৃত কিশোরী (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাইফুল ইসলাম (২২) নামে অপহরণকারী এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

    রোববার (২৯ মে) ঢাকা ভাটারা থানা এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জিয়াউর রহমান অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    অপহরণকারী মো. সাইফুল ইসলাম (২২) উপজেলার ইকড়ি ইউনিয়নের ইয়াকুব হাওলাদারের ছেলে। কিশোরীকে সোমবার (৩০ মে) ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

    মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, সাইফুল ইসলাম ওই কিশোরীকে গত ২১ মে গভীর রাতে ৫ সহযোগী সহ নাকে চেতনা নাশক স্প্রে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ২৩ মে রাতে ৬ জনকে অভিযুক্ত করে ভান্ডারিয়া থানায় একটি মামল দায়ের করেন।

    ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিষয় জানান, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অপহরণকারীকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর