শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • একটি স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় : শিক্ষামন্ত্রী

    চাঁদপুর প্রতিনিধি

    ৩০ মে, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

     একটি স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় একটি স্বার্থান্বেষী মহল। এমন পরিস্থিতি তৈরি করে শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায়।

    রোববার চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এ কথা বলেন। তিনি আরো বলেন, একটি মহল শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা করে অরাজকতা তৈরি করতে চায়। যারা এ দেশে দুঃশাসন চালিয়েছে, সেসব অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

    বিএনপি নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায় সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। সেটা কোনোদিনই সফল হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার,চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ মে, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন