শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বরিশালে বাস দুর্ঘটনায় নিহত দুজনের বাড়ি মঠবাড়িয়ায়

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ মে, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    বরিশালে বাস দুর্ঘটনায় নিহত দুজনের বাড়ি মঠবাড়িয়ায়

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার শানুহারে ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়াগামী যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৯০৪৬) দুর্ঘটনায় নিহতদের দশ জনের মধ্যে এখন পর্যন্ত আটজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।

    এরা হলেন- পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপ‌জেলার উত্তর ভেচ‌কি এলাকার কুদ্দুস আক‌নের ছে‌লে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপ‌জেলার ভেচ‌কি এলাকার রা‌কিব আক‌নের স্ত্রী আ‌নোয়ারা বেগম (২০)। এরা ঢাকা থেকে ওই বাসে বাড়িতে ফিরছিলেন।


    এছাড়া ঝালকা‌ঠি জেলা সদ‌রের নেয়ড়ী এলাকার ম‌নির হো‌সেন হাওলাদা‌রের ছে‌লে আরাফাত হো‌সেন হাওলাদার (৯),বরগুনা জেলার বেতাগী উপ‌জেলার কা‌জিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছে‌লে হা‌লিম মিয়া (৩১), ফ‌রিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছে‌লে সেন্টু মোল্লা (৫০), ব‌রিশা‌লের বা‌কেরগঞ্জ উপ‌জেলার সুন্দরকা‌ঠি গ্রা‌মের মৃত আবুল কা‌শেম হাওলাদা‌রের ছে‌লে রমজান হাওলাদার (৩৮),

    ব‌রিশা‌লের উ‌জিরপুর উপ‌জেলার মুন্ডুপাশা গ্রা‌মের মনোরঞ্জন শী‌লের ছে‌লে মাধব শীল (৪৫) ও বরগুনা জেলার মিরের হাওলা ৩ নং ফুলঝুরি ইউনিয়নের তাজেম আলীর ছেলে রেজা চোকদার (২৩) এই বাস দুর্ঘটনা নিহত হয়েছেন।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ বলেন, নিহত অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত বাসের চালক বা হেলপারের হদিস মেলেনি। আহতদের মধ্যে তারাও রয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর