শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৭ দলের 'গণতন্ত্র মঞ্চ' আত্মপ্রকাশের লক্ষ্যে ঐকমত্য

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ১০:১৭ অপরাহ্ন

    ৭ দলের 'গণতন্ত্র মঞ্চ' আত্মপ্রকাশের লক্ষ্যে ঐকমত্য

    রোববার (২৯ মে) জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন -এই সাতটি রাজনৈতিক দলের এক সভা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব-এর উত্তরার বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে ৭ দলের এই যৌথ রাজনৈতিক উদ্যোগকে 'গণতন্ত্র মঞ্চ' হিসেবে আত্মপ্রকাশের লক্ষে ঐক্যমত্য পোষণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যথাসম্ভব স্বল্পতম সময়ে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এই মঞ্চ আত্মপ্রকাশ করবে। সভায় একই সাথে বর্তমান ফ্যাসিবাদী দূঃশাসন মোকাবেলায় গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ভিত্তি ও কর্মসূচিসমূহ চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভায় গৃহীত এক প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্রসংগঠনের সশস্ত্র সন্ত্রাসী তৎপরতায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়, এবং বলা হয় সরকারি দলের ছাত্রসংগঠন জবরদস্তি করে মে ধরনের  দখলদারিত্ব কায়েম করেছে তা দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ এর শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করেছে। সরকারি ছাত্র সংগঠনের সশস্ত্র ক্যাডারদের সচিত্র ছবি গণমাধ্যমে প্রকাশ হলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা রুজু করা হয়নি। বরং যারা আক্রান্ত ও আহত হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও নিন্দা জানানো হয়।

    প্রস্তাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
    সভায় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রেসিডিয়াম সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর