শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ১২:২১ পূর্বাহ্ন

    কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

    কর্মমুখী এবং সৃজনশীল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন‍্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি ।

    শনিবার (২৮মে) রাজধানীর আইডিয়াল কমার্স কলেজ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী  এই আহবান জানান।

    প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু পুথিঁগত বিদ‍্যায় নয়, তোমাদেরকে প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। জাতির পিতা দেশটাকে স্বাধীন করে আমাদের স্বাধীন সত্তা দিয়ে গেছেন। উত্তরণের বিভিন্ন  ক্ষেত্র তৈরী করে দিয়েছেন। সেই ক্ষেত্রকে অবলম্বন করেই  আজকে ডাক্তার,  ইঞ্জিনিয়ার, গবেষক, সাহিত্যক হিসেবে নিজেদের  আত্নপ্রকাশ করতে পারছি।

    প্রতিমন্ত্রী বলেন, যোগ্য নেতৃত্বে একটি জাতি, একটি দেশ এগিয়ে যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ‍্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। মেধাবী জতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সরকার অত্যন্ত আন্তরিকতার  সঙ্গে কাজ করে যাচ্ছে । বঙ্গবন্ধু কন‍্যার নেতৃত্বে বতর্মানে নারীরা সর্বক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছে।
     

    আইডিয়াল কমার্স  কলেজের অধ‍্যক্ষ মো. বিল্লাল হোসেন এর  সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে আরও  বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড.এম এ হালিম পাটোয়ারী।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৯ মে, ২০২২ ১২:২১ পূর্বাহ্ন