শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ২৮ মে, ২০২২ ০৯:৪৫ পূর্বাহ্ন

    পত্নীতলায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ( ২৬ মে ) সকাল ১০ টায় নজিপুর বাসস্ট্যেন্ড গোল চত্বরে পত্নীতলা উপজেলার পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: দুলাল হোসেন  কর্তৃক শিক্ষার্থীদের মিমাংসার কথা বলে অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধরক মারপিট ও সভাপতির নির্দেশে তার গুন্ডা বাহিনী দ্বারা শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।  মানববন্ধন শেষে  শিক্ষাথীরা উর্দ্ধতন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।
     
     উল্লেখ্য পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের  ৮ম শ্রেণীর শিক্ষার্থী   মো: সাব্বির হোসেন ও অভিযোগ কারী  এএসসি পরীক্ষার্থী  শামীম রেজা ও আজমাঈনের মাঝে বেশ কয়েকদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। এই ঘটনার জের ধরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: দুলাল হোসেন ও  বহিরাগত মো: ইমরুল কায়েসসহ তার চার পাঁচজন বহিরাগত সহযোগী  স্কুলের ভিতর প্রবেশ করে পৃথক ভাবে একাধিক বার এএসসি পরীক্ষার্থী  শামীম রেজা ও আজমাঈন কে বিচারের নামে বেধরক মারধর করে। এই ঘটনায় ২২ মে তারিখেই পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করা হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর