শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কপি-পেস্ট ফিচার যুক্ত হলো গুগল ড্রাইভে

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন

    কপি-পেস্ট ফিচার যুক্ত হলো গুগল ড্রাইভে

    এখন থেকে কি-বোর্ড কমান্ডের মাধ্যমে গুগল ড্রাইভে কাট, কপি ও পেস্ট ফিচার ব্যবহার করা যোবে। নতুন আপডেটের মাধ্যমে এই ফিচার যুক্ত করেছে গুগল। খবর টেকটাইমস।

    যারা গুগল ক্রোম ব্যবহার করেন, তারা নতুন ফিচারটির সুবিধা নিতে পারবেন। ড্রাইভের ব্যবহারকারীরা বর্তমানে কন্ট্রোল বা কমান্ড কি-এর সঙ্গে সি, এক্স ও ভি বাটন চেপে কপি, কাট বা পেস্টের মাধ্যমে তাদের ফাইল স্থানান্তর করতে পারবেন। আগামী ৪ জুন থেকে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

    সবচেয়ে প্রয়োজনীয় ফিচারটি যুক্ত করার দিক থেকে গুগল পিছিয়ে থাকলেও সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, ফিচারটি পরিপূর্ণভাবে কার্যকর থাকবে। ফিচারটি বেসিক শর্টকাটে যুক্ত করা হবে। তবে অন্যান্য ট্যাবেও এটি কাজ করবে।

    ব্যবহারকারী যদি কোনো ফাইল কপি করেন এবং ই-মেইল বা গুগল ডকে সেটি পেস্ট করতে চান তাহলে সেখানে ফাইলের শিরোনাম ও লিংক যুক্ত হয়ে যাবে। গুগল ড্রাইভের স্টোরেজে একই ফাইলের দুটি সংস্করণ রাখতে না চাইলে ব্যবহারকারীরা সহজেই শর্টকাট পেস্ট করতে পারবেন।

    সম্প্রতি গুগল এই ফিচার উন্মুক্তের পাশাপাশি সার্চ ইঞ্জিন জায়ান্টটি সম্প্রতি গুগল ডকের ব্যবহারকারীদের জন্য আরেকটি ফিচার চালু করেছে, যার মাধ্যমে ডক ফাইলে থাকা একাধিক লেখা একত্রে নির্বাচিত করে ডিলিট, কপি-পেস্ট করা অথবা মুছে ফেলা যাবে। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ আলাদাভাবে এটি চালুর প্রয়োজন নেই। ওয়ার্কস্পেসের ব্যবহারকারী, লিগেসি জি স্যুট ও বিজনেস অ্যাকাউন্টধারীদের জন্যও এটি চালু করা হবে।

    ডকসের ফিচারটি ব্যবহার করতে হলে গুগল ডকে প্রবেশ করতে হবে। এরপর একটি ডকুমেন্ট চালু করে সেখান থেকে একাধিক লেখা নির্বাচন করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কমান্ড দেয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করা যাবে।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর

    বেসিসের নতুন প্রশাসক হাফিজুল্লাহ খান

    বেসিসের নতুন প্রশাসক হাফিজুল্লাহ খান

    ২৮ মে, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন