শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিক্ষোভ কর্মসূচি পালনকালে হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ মে, ২০২২ ১১:৫৫ অপরাহ্ন

    বিক্ষোভ কর্মসূচি পালনকালে হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের

    কেন্দ্রিয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী ছাত্রদলের নেতাকর্মীরা সরকারি পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ কর্মসূচি পালনকালে হামলার প্রতিবাদে এক প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রদল।

    বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আবু নাহিয়ান সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারী সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করলে ছাত্রলীগ হামলা চালায়। এসময় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজ মাতুব্ব, সাবেক যুগ্ম আহবায়ক রানা মল্লিক, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফি সিকদার মুন্না, জিসান মল্লিক, কাইয়ুম, হাসিব সহ আরো অনেকে আহত হয়। হামলায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল।

    প্রেসবিজ্ঞপ্তিতে আহতের প্রতি সমবেদনা জানানো হয় এবং হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর