শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

    মো: নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি

    ২৭ মে, ২০২২ ১০:৪৮ অপরাহ্ন

    উদ্বোধনের আগেই সেতু পার হলো বরযাত্রীর গাড়ি

    পিরোজপুরে কঁচা নদীতে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে বরযাত্রীর গাড়ির বহর। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে বিভিন্ন মহলে।

    জানা গেছে, জুন মাসের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শেষ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এর পরে সেতুটি সরকারের কাছে হস্তান্তর করা হবে। এর মধ্যেই কঁচা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি পার হলো বরযাত্রীর গাড়ির বহর। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ১টি বাস ও -২টি ব্যক্তিগত গাড়ি -৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হয়েছে।

    এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো কঁচা নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্ত থেকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্তে পৌঁছায়।

    সেখানে ব্যারিকেডের কাছে গাড়িগুলো থামার পর ২-৩ জন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন।

    পরে কয়েকজন যুবক ব্যারিকেড সরিয়ে দিলে গাড়িগুলো পার হয়। এ ব্যাপারে জানতে চাইলে সেতুর প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, চীনের নির্মাণ প্রতিষ্ঠান এখনো সেতুটি হস্তান্তর করেনি। তাই বিষয়টি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে যে উদ্বোধনের আগে কেউ সেতু ব্যবহার করতে পারে কি না।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর