শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • থানচিতে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের দুই কর্মচারী নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    থানচিতে মাইক্রোবাস খাদে পড়ে বুয়েটের দুই কর্মচারী নিহত

    ঢাকা থেকে মাইক্রোবাস ভাড়া করে বান্দরবান বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বুয়েটের দুই কর্মচারীর। বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে তারা নিহত হন। এতে আহত হন ওই মার্কোবাসে থাকা আরও সাতজন। হতাহত সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে বান্দরবান -থানচি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে থানচির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় গণমাধ্যমকে জানিয়েছেন।

    নিহতদের মধ্যে হামিদুল ইসলামের নাম পরিচয় জানা গেছে। তিনি বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।

    আহতরা হলেন- বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী ওয়াহিদ, জয়নাল, মিলন, মঞ্জুর, রাজিব, আব্দুল মালেক এবং চালক ফারুক।  

    ওসি জানান, সকালে জীবননগর এলাকার ঢালুতে বুয়েটের পর্যটকবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০০ ফুট গভীর গিড়িখাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও আটজন। খবর পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। আহত বাকি সাতজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর