শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দখল-দুষণের হাত থেকে কপোতাক্ষ নদ রক্ষায় মানবন্ধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৬ মে, ২০২২ ০৯:০৮ পূর্বাহ্ন

    দখল-দুষণের হাত থেকে কপোতাক্ষ নদ রক্ষায় মানবন্ধন

    মানবন্ধন ও সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, মহাকবি মাইকেল মধুসুদন দত্তের স্মৃতিধন্য কপোতাক্ষ নদ দখল-দূষণ ও ভরাট হওয়ার কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় অঞ্চলে দূর্যোগের ঝুঁকি বেড়েছে। এই ঝুঁকি মোকাবেলায় কপোতাক্ষ নদের স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করতে হবে। এজন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

    বুধবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটীতে কপোতাক্ষের পাড়ে আয়োজিত ওই কর্মসূচীতে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপক‚ল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। কর্মসূচীতে অংশ নেন ঢাকা থেকে আগত নাগরিক প্রতিনিধি দলের নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)’র কোষাধ্যক্ষ আমিনুল হক ভূঁইয়া, ওয়াটার কিপার বাংলাদেশের প্রতিনিধি নূর আলম শেখ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ফেইথ ইন একশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, অনির্বাণ লাইব্রেরি’র উপদেষ্টা অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ ও যুব নেতা প্রদীপ দত্ত।

    এ সময় সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় অঞ্চল এমনিতেই দূর্যোগের ঝুঁকিতে আছে। এরপর কপিলমুনিতে সেতু নির্মাণের নামে পিলার স্থাপন করে ২০বছর ধরে নদীর পানি প্রবাহ বাঁধাগ্রস্থ করায় নদীটি মৃতপ্রায়। এছাড়া দখল-দূষণের যে চিত্র দেখা গেছে তা উদ্বেগজনক। ঐতিহ্যবাহি এই নদীটিকে রক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

    মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। অনাদিকাল থেকে নদীর পানির দ্বারাই আমাদের সবুজ-শ্যামল প্রকৃতি, কৃষি ও মানব জীবন সিঞ্চিত হচ্ছে। কিন্তু আমাদের নদীর সংখ্যা দেড় হাজার থেকে আড়াইশোতে নেমে আসছে। তাই নদী রক্ষায় আমাদেরকে এখনই সচেতন হতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। বিশেষ করে কপোতাক্ষ নদের প্রবাহ স্বাভাবিক না রাখতে পারলে সাতক্ষীরা, খুলনা, যাশোর ও ঝিনাইদহ জেলার কপোতাক্ষ পাড়ের মানুষের জীবন-জীবিকায় বিপর্যয় নেমে আসবে বলে আশংকা প্রকাশ করেন তারা।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর