শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছা পৌরশহর রক্ষায় ৯শ’ মিটার বাঁধ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৪ মে, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    পাইকগাছা পৌরশহর রক্ষায় ৯শ’ মিটার বাঁধ

    খুলনার পাইকগাছা পৌরশহর রক্ষায় প্রায় ৯ শ’ মিটার বাঁধের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জোয়ারের অতিরিক্ত চাপ ও বর্ষা মৌসুমের পানি নিষ্কাশিত হতে না পেরে নব্যতা হ্রাসে শিবসার উগ্রে দেওয়া পানিতে দীর্ঘ দিন ধরে পৌর অভ্যন্তরে পানি ঢুকে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যহত হয়ে আসছে। শহর রক্ষা বাঁধ না থাকায় এক প্রকার অরক্ষিত পৌরবাসীর দীঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু শহর রক্ষা বাঁধের উদ্বোধন করেন। এরপর মাস খানেক পর সোমবার (২৩ মে) উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করলেন।

    খুলনা জেলার প্রথম পৌরসভা হিসেবে ১৯৯৭ সালের ফেব্রুয়ারী পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার কোল ঘেঁষে বয়ে চলেছে শিবসা নদী। প্রথম থেকেই নদীর তীর দিয়ে কোন বাঁধ নেই। এরই মধ্যে গত মাত্র কয়েক বছরে অস্বাভাবিক নব্যতা হ্রাসে প্রায় সম্পুর্ন নদী ভরাট হয়ে গেছে। ফলে অমাবশ্যা-পূর্ণিমা গোনে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌরসভার অধিকাংশ রাস্তা তলিয়ে যায় লোনা পানিতে। এসময় চরম ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে।


    এমন পরিস্থিতিতে পৌরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় (পাইকগাছ-কয়রা) সংসদ আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে শহর রক্ষা বাঁধের উদ্ধোধন করেন। এরপর সর্বশেষ সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জুর তত্বাবধায়নে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মানের কাজ শুরু হয়। এব্যাপারে পৌরবাসী, ব্যবসায়ীসহ সাধারণরা জানান, শহর রক্ষা বাঁধ নির্মানের ফলে চরম ভোগান্তিতে থাকা পৌরবাসী নিজেদের সুরক্ষার পাশাপাশি অন্তত লোনা পানির ধকল থেকে রক্ষা পাবেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর