শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ মে, ২০২২ ০৯:৫৮ অপরাহ্ন

    পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কটূক্তি ও কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশী হামলা মামলার প্রতিবাদে এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষাভ মিছিল করেছে পিরোজপুরে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

    সোমবার সকালে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান লিটন ও সহ-সভাপতি আলী আহম্মেদ তুষার র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রুবেল আহ্বায়ক সদর থানা, মোঃ হাফিজ মল্লিক যুগ্ন-আহবায়ক সদর থানা, মোঃ প্রিন্স আহবায়ক পৌর ছাত্রদল, মোঃ আরমান মোল্লা যুগ্ন-আহবায়ক পৌর ছাত্রদল , মোনায়েম যুগ্ন-আহবায়ক সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল,  মোঃ ফাইজুল ইসলাম ফায়েজ আহবায়ক নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদল, মোঃ জালিস যুগ্ন-আহবায়ক সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল, মোঃ তরিকুল ইসলাম এনি স্কুল সম্পাদক জেলা ছাত্রদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কটূক্তির প্রতিবাদে এবং কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশী হামলা-মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতির নামে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর