শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মে, ২০২২ ০১:২১ অপরাহ্ন

    টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ

    কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযান চালিয়ে ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৩ মে) ভোরে উপজেলার দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এসব মাদক জব্দ করা হয়।

    টেকনাফের ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জব্দ ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছেন


    অভিযান সম্পর্কে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার কেওড়া বাগানে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় দুজন ব্যক্তি কেওড়া বাগানে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যান। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় কালো পলিথিনে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ২৮ লাখ টাকা।

    শেখ খালিদ আরও বলেন, অপরদিকে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপে নাফ নদীর তীরে অবস্থান বিজিবির আরেকটি দল। এক পর্যায়ে দু-তিনজন কয়েকটি বস্তা মাথায় করে নাফ নদী থেকে বেড়ি বাঁধের ওপরে উঠতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা মাথায় থাকা বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে পাঁচ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ১১৮ বোতল বার্মিজ মদ জব্দ করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর