শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ মে, ২০২২ ১১:২১ অপরাহ্ন

    পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন

    পিরোজপুরে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহ -২০২২ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেলে জেলা প্রশাসন ও পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন উড়িয়ে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বাধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা রাজস্ব মো: হুমায়ুন কবির। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ।

    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার। এসময় পিরোজপুর সদর উপজেলার ভূমি অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ভূমি অধিগ্রহনের চেক ভুক্তভুগীদের মধ্যে হস্তান্তর করেন।

    এসময় বক্তারা বলেন, ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোই ভূমি সেবা সপ্তাহর লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। মিসকেস/ রিভিউ কেসের মাধ্যমে ত্রুটিপূর্ণ নামজারি কেস বাতিল সংশোধন আদালতের আদেশে রেকর্ড সংশোধান, রেকর্ডে মুদ্রন জনিত সংশোধন সহ বিবিধ প্রতিকার প্রদান করা সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর