শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চাঁদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল হাসান

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মে, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

    চাঁদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল হাসান

    চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনা জেলায় বদলি করা হয়েছে। এছাড়া প্রশাসনের ৩ উপ-সচিবকে তিন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপ-সচিবকে এম আল আমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মে) জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। আর চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়।

    একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোহেলা আক্তারকে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ মে, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন