শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রুশ সেনাদের দখলে মারিউপোল, ইউক্রেনের ২৪০০ সেনার আত্মসমর্পণ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ মে, ২০২২ ১২:০৪ অপরাহ্ন

    রুশ সেনাদের দখলে মারিউপোল, ইউক্রেনের ২৪০০ সেনার আত্মসমর্পণ

    দীর্ঘদিন যুদ্ধের পর ইউক্রেনের মারিউপোল অঞ্চল এখন রুশ সেনাদের দখলে। মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের শেষ দুর্গ আজভস্তালের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২০ মে) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলে ইউক্রেনের সবশেষ সৈন্যও আত্মসমর্পণ করেছে। এ নিয়ে গত পাঁচদিনে সেখানে ২৪শ’র বেশি ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, গত ২১ এপ্রিল থেকে ইউক্রেনীয় বাহিনীর হাতে অবরুদ্ধ মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানা সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।

    রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মারিউপোল বিজয়ের খবর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। আজভস্তালের পূর্ণ নিয়ন্ত্রণ এখন রুশ সৈন্যদের হাতে।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ মে আজভস্তাল ঘিরে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৩৯ জন ইউক্রেনীয় সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে। শুক্রবার আত্মসমর্পণ করেছে শেষ ৫৩১ সৈন্য। আত্মসমর্পণ করা ইউক্রেনীয়দের মধ্যে একজন সামরিক কমান্ডারও রয়েছেন। তাকে বিশেষ নিরাপত্তায় সরিয়ে নেওয়া নেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ মে, ২০২২ ১২:০৪ অপরাহ্ন