শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২২ ১১:৫৯ অপরাহ্ন

    ‘মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, নানা মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দেয়ার যে লক্ষ্য নিয়ে গণহত্যা জাদুঘর কাজ শুরু করেছিল, ভাস্কর্য প্রদর্শনী তেমন এক সৃজনশীল মাধ্যম। এর মাধ্যমে আগত পরিদর্শনকারীরা এক নতুন আবহে মুক্তিযুদ্ধ ও গণহত্যাকে অনুভব করতে পারবেন। নানা মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

    প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে গণহত্যা জাদুঘরের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট আয়োজিত সপ্তাহব্যাপী (২০-২৭ মে, ২০২২) গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    গণহত্যা জাদুঘরের সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সহ-সভাপতি বরেণ্য শিল্পী হাশেম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের।

    'গণহত্যা ৭১: পঞ্চ-ভাস্করের যাত্রা' শীর্ষক ভাস্কর্য প্রদর্শনীতে যে পাঁচজন ভাস্করের ভাস্কর্য স্থান পেয়েছে তারা হলেন- রেহানা ইয়াসমিন, ফারজানা ইসলাম মিলকি, রবিউল ইসলাম, মুক্তি ভৌমিক ও সিগমা হক।

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ভাস্কর্য প্রদর্শনী ঘুরে দেখেন।উল্লেখ্য, ২০-২৭ মে, ২০২২ প্রতিদিন সকাল ১০:৩০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

    পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃতকলা কেন্দ্র মিলনায়তনে গৌরবের পাঁচশত পর্ব উপলক্ষ্যে শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র 'সোনার তরী' আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২০ মে, ২০২২ ১১:৫৯ অপরাহ্ন