শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ভোরের কাগজের বিরুদ্ধে মামলায় তাড়াইলে প্রতিবাদসভা অনুষ্ঠিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ মে, ২০২২ ১১:২১ অপরাহ্ন

    ভোরের কাগজের বিরুদ্ধে মামলায় তাড়াইলে প্রতিবাদসভা অনুষ্ঠিত

    ভোরের কাগজ পত্রিকার সম্পাদক প্রকাশকসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মামলার প্রতিবাদে তাড়াইলে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২০মে) বিকেল ৩ টার দিকে সদর বাজারের রেজওয়ান সুপার মার্কেটের ভোরের কাগজ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে উক্ত প্রতিবাদসভা অনুষ্টিত হয়।

    ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুমন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ভোরের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও ৭১'টিভির প্রতিনিধি আবু তাহের,সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, সিএনএন বাংলা টিভি'র জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো. এমদাদউল্লাহ,মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আফছর উদ্দিন, নয়া শতাব্দী পত্রিকার উপজেলা প্রতিনিধি মুফতি রুহুল আমিন, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, অনলাইন পোর্টাল দেশের খবর২৪ পত্রিকার জেলা প্রতিনিধি মো.আনোয়ার হোসেন, আজকের পত্রিকা'র উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাস সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

    সভাপতির বক্তব্যে সুমন মিয়া বলেন, ভোরের কাগজ পত্রিকায় মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্ধে গত ১৫মে কুমিল্লায় মিথ্যা ও হয়রানিমূলক দায়েরকৃত ১০ কোটি টাকার মানহানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

    এসময় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত থেকে বস্তুনিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়ের করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর