শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : খাদ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২২ ০৯:৫৫ অপরাহ্ন

    শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ : খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। অন্য কোনো ব্যক্তি বা দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অন্য কারো দ্বারা শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়।

    শুক্রবার নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    খাদ্যমন্ত্রী বলেন, এক সময়ের জনপ্রিয় খেলা ফুটবল বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এখন ফুটবল আবার গ্রামে-গঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে।

    তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের শরীরটাকে যেমন গঠন করবে, তেমনি মাদক থেকেও দূরে থাকবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

    এ সময় বিএনপির উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা সারের জন্য, বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মেরেছে, তারা নাকি অন্দোলন করবে। কি আশ্বাস তারা মানুষকে দেবে? এ প্রশ্ন রাখেন তিনি।

    বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘আমদানি করা জিনিসের দাম সারা বিশ্বে যদি বাড়ে তাহলে আমাদেরও বাড়বে। তাই আমাদের সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী ও স্বাবলম্বী হতে হবে। তাহলেই সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।’

    সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    শেষে খেলায় বিজয়ী দল পাতাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ এবং রানার্সআপ শিরন্টী ইউনিয়ন ফুটবল একাদশের অধিনায়ক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর