শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি লাল্টু সাধারণ সম্পাদক সোহনা

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২০ মে, ২০২২ ১১:১২ পূর্বাহ্ন

        শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি লাল্টু  সাধারণ সম্পাদক সোহনা

    শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার  বিকালে গৌড়  প্রেসক্লাবের আহ্বায়ক শামসুন্নাহার সোহনার সভাপতিত্বে  নির্বাচন কমিশনার  দৈনিক  ইত্তেফাকের জেলা প্রতিনিধি  বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আরিফুল ইসলাম  এবং চাঁপাইনবাবগঞ্জ  হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমুল মামুনের উপস্থিতিতে নির্বাচনী অনুষ্ঠানে তফসিল  ঘোষণার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী  না থাকায় সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত  হয়।

    কমিটিতে সময়ের কাগজের জেলা প্রতিনিধি  মাইনুল ইসলাম  লাল্টুকে সভাপতি, দৈনিক সমাচারের উপজেলা প্রতিনিধি  শামসুন্নাহার সোহনাকে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে দৈনিক  নাগরিক  ভাবনার উপজেলা প্রতিনিধি  ফরহাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিশ্বমানচিত্রের উপজেলা প্রতিনিধি  হাফিজুর রহমানকে মনোনীত হন।

    উল্লেখ্য যে শিবগঞ্জ উপজেলায় এবারই প্রথম একটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে মহিলা সাংবাদিক শামসুন্নাহার সোহনা মনোনীত  হয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর