শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পাইকগাছায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২০ মে, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ন

    পাইকগাছায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

    পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) এর আওতায় সিআইজি কংগ্রেস আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কংগ্রেসের আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

    বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মিন্টু রায়, আবুল কালাম আজাদ, পলাশ কান্তি রায়, ডল্টন রায়, সাধক ঢালী, ইয়াসিন আলী খান, ফকির তৈয়েবুর রহমান, কৃষক মানবেন্দ্র মন্ডল, অখিল মন্ডল, নজরুল গোলদার, নাজমা বেগম ও শাহানারা পারভীন। অনুষ্ঠানে সিআইজি সমূহকে আরো শক্তিশালী ও কার্যকর করার মাধ্যমে উন্নয়ন সহায়ক কার্যক্রমে সিআইজি সমূহের মাঝে সমন্বয়ের ক্ষেত্র সৃষ্টি ও স্থায়ী সংযোগ প্রতিষ্ঠা, একতা ও সামষ্ঠিক উদ্যোগ প্রতিষ্ঠার মাধ্যমে সিআইজি সমূহের স্থায়িত্বশীলতা বৃদ্ধি ও টেকসই উৎসাহিত করণের উপর গুরুতারোপ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর