শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে জনশুমারি ও গৃহগণনা জরিপ কমিটির অবহিতকরণ সভা

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২০ মে, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে জনশুমারি ও গৃহগণনা জরিপ কমিটির অবহিতকরণ সভা

    জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” স্লোগানে আগামী ১৫-২১ জুন দেশব্যাপী চলবে জনশুমারি ও গৃহগণনা-২০২২। জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উপজেলায় শুমারি জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ মে (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান, শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আসাদুর জামান, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পরিসংখ্যান কর্মকর্তা জানান, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ১৪টি জোন করা হয়েছে। উপজেলায় ২৩৮ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৪০১ জন কর্মীর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ইলেকট্রিক ডিভাইস এর মাধ্যমে জনশুমারি ও গৃহগণনার কাজ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর