শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিষেধাজ্ঞা প্রত্যাহার

    ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি শুরু সোমবার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ মে, ২০২২ ০৭:১২ পূর্বাহ্ন

     ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানি শুরু সোমবার

    ফের পাম অয়েল রফতানি করবে ইন্দোনেশিয়া। তিন সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২৩ মে এই রফতানি শুরু করবে দেশটি। দেশের অভ্যন্তরে রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। এর আগে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে আন্দোলন করেন দেশটির কৃষকরা। ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সরকারি সিদ্ধান্তে বেশ খুশি তারা।

    রয়টার্সের প্রতিবেদন বলছে, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটি গত ২৮ এপ্রিল দেশের বাইরে অপরিশোধিত পাম অয়েল সরবরাহ স্থগিত করে। সেই সঙ্গে এ সম্পর্কিত অন্যান্য পণ্য রফতানিও বন্ধ করে তারা। পূর্ববর্তী সরকারের নেয়া বেশকিছু পদক্ষেপের কারণে দেশটির বাজার ব্যবস্থা বেশ বিপর্যস্ত ছিল। তাই দেশের বাজারে পণ্যটির বাড়তি দাম নিয়ন্ত্রণ করতেই এ সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু তার বিরোধিতা শুরু করেন দেশের কৃষক।

    এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেন, রান্নার এ তেল সরবরাহ এখন প্রয়োজনের তুলনায় ভালো অবস্থানে পৌঁছেছে। যদিও দাম এখনো প্রতি লিটারে নির্ধারিত ১৪ হাজার রুপিয়ায় পৌঁছেনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বেশকিছু অঞ্চলে এখনো দাম তুলনামূলকভাবে বেশি রয়ে গিয়েছে। প্রত্যাশা করি, সামনের দিনগুলোয় তা আরো নাগালের মধ্যে চলে আসবে। যদিও রফতানি আবার শুরু হচ্ছে, কিন্তু চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে যেন পণ্য সরবরাহ করা যায়, সেজন্য সরকার সবকিছু খুব গভীরভাবে তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবে।

     

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২০ মে, ২০২২ ০৭:১২ পূর্বাহ্ন