শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কর্মশালায় বিমান প্রতিমন্ত্রী

    চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে পাল্টে যাচ্ছে এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ নভেম্বর, ২০২১ ০৪:৪৬ অপরাহ্ন

    চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে পাল্টে যাচ্ছে এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে পাল্টে যাচ্ছে বিশ্বের এভিয়েশন ও পর্যটন শিল্পের ধরণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, থ্রিডি প্রিন্টিং ও অন্যান্য প্রযুক্তি এই দুই শিল্পের বিকাশে দারুণভাবে সহায়কের ভূমিকা পালন করছে। 

    আজ বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত "চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

    তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে পর্যটকদের ধরণ-ধারণেও ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এখন প্রযুক্তির কল্যাণে সারা বিশ্ব তাদের হাতের মুঠোয়। এখন তারা মোবাইলে কিংবা কম্পিউটারে ট্র্যাভেল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পর্যটন গন্তব্য, আকর্ষণীয় স্থান, হোটেলের মান এবং ভ্রমণ আয়োজন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতাসহ সবকিছু জেনে নিতে পারছে, বিভিন্ন প্যাকেজ পছন্দ করে বুকিং দিতে পারছে, সার্ভিস ফিডব্যাক দিতে পারছে। এয়ারলাইন্সের টিকিট এখন মানুষ ঘরে বসেই ক্রয় করতে পারছে, অনলাইনে বোর্ডিং সম্পন্ন করতে পারছে।  আকাশপথ ও বিমানবন্দর ব্যবস্থাপনায়ও আসছে নানা প্রযুক্তিগত পরিবর্তন।  

    প্রতিমন্ত্রী বলেন, মানবসভ্যতা ইতিহাসে এখন পর্যন্ত তিনটি শিল্পবিপ্লবের অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছে। এক-একটি শিল্পবিপ্লব পাল্টে দিয়েছে সারা বিশ্বের শিল্প উৎপাদন, বাজার ও ব্যবসার  গতিপথ, পাল্টে দিয়েছে মানবসভ্যতার ইতিহাস ও মানুষের জীবনাচরণ। আগের তিনটি বিপ্লবকে ছাড়িয়ে যাবে ডিজিটাল বিপ্লব তথা চতুর্থ শিল্প বিপ্লব।

    মাহবুব আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।  জাতির পিতার সেই চাওয়া এখন বাস্তবে রূপ নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তাঁর নেতৃত্বে সারা দেশ এখন তথ্য প্রযুক্তির সুফল ভোগ করছে। তিনি নির্মাণ করেছেন ডিজিটাল বাংলাদেশ। দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের প্রান্তিক লোকজনের কাছেও পৌঁছে দেয়া হচ্ছে সরকারের নানান সেবা। এই ডিজিটাল বিপ্লব জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে সহায়তা করবে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং কী নোট উপস্থাপন এটুআই এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর