শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘মুক্তিতে বাধা নেই হেলেনা জাহাঙ্গীরের’

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ নভেম্বর, ২০২১ ০৪:২২ অপরাহ্ন

    ‘মুক্তিতে বাধা নেই হেলেনা জাহাঙ্গীরের’

    অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন হেলেনা জাহাঙ্গীর। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই ব্যবসায়ী।
    ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক বুধবার ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
    এর মধ্যে দিয়ে হেলেনা জাহাঙ্গীর তার নামে থাকা চার মামলার সবগুলোতেই জামিন পেলেন।  এ তথ্য জানিয়ে তার আইনজীবী এএইচএম শফিকুল ইসলাম মোল্লা (সোহাগ) বলেছেন, হেলেনা জাহাঙ্গীরের মুক্তিতে সব বাধা কাটল।  

    হেলেনার বিরুদ্ধে বাকি মামলাগুলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের।

    গত ৩০ জুলাই গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এছাড়া গুলশান থানায় মাদক, বিশেষ ক্ষমতা, মিরপুর থানায় প্রতারণা মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনে মামলাও হয় তার বিরুদ্ধে। 
    পরে আলাদা চার মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    ২৯ জুলাই রাত ৮টার দিকে গুলশান-২ এ হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‌্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। পরে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার প্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশন কার্যালয়েও অভিযান চালায় র‌্যাব। ওই অভিযানের পর র‌্যাব জানায় জয়যাত্রা টেলিভিশন কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া চলত। হেলেনা জাহাঙ্গীর তার জয়যাত্রা টেলিভিশনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ করেছিলেন। প্রবাসী প্রতিনিধি নিয়োগের নামে তিনি অর্থ হাতিয়ে নিয়েছেন। 

    ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয় ৩০ জুলাই। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২৪ নভেম্বর, ২০২১ ০৪:২২ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২৪ নভেম্বর, ২০২১ ০৪:২২ অপরাহ্ন