শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এপেক ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদিতে সিঙ্গাপুরে টেলিযোগাযোগ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মে, ২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন

    এপেক ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদিতে সিঙ্গাপুরে টেলিযোগাযোগ মন্ত্রী

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াওয়ে  এশিয়া প্যাসিফিক (এপেক) ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে  যোগদানের লক্ষ্যে মঙ্গলবার সিঙ্গাপুর পৌঁছেছেন। সিঙ্গাপুরে ম্যারিনা বে সেন্ডে আগামী ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত দু‘দিন ব্যাপী এই সম্মেলনে মন্ত্রী দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং আসিয়ান ফাউন্ডেশন এই কংগ্রেসের আয়োজন করে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের কৌশল নির্ধারণ এই কংগ্রের লক্ষ্য। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ।

     ২০১৯ সালে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)-এর  চেয়ারম্যানের দায়িত্ব পালনকারি প্রথম বাংলাদেশি, কম্পিউটারে বাংলা ভাষার জনক জনাব মোস্তাফা জব্বার কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও কংগ্রেসের সাইড লাইনে বিভিন্ন দেশে শিল্প বানিজ্যে ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে ফাইভ-জি‘র প্রয়োগ ও ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে তার।

    কংগ্রেস শেষে আগামী ২১ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর