শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ময়মনসিংহ পিটিআইকে আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২২ ০৯:১৩ পূর্বাহ্ন

    ময়মনসিংহ পিটিআইকে আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, ঐতিহ্যবাহী শিক্ষা নগরী ময়মনসিংহের পিটিআই কে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) একটি আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা হবে। শীঘ্রই নতুন ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হবে।

    তিনি বলেন, শিশুরাই দেশের সমৃদ্ধ আগামীর রূপকার।তাই একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে বর্তমান সরকার তাই মানসম্মত  প্রাথমিক শিক্ষা অর্জনে প্রাথমিক শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

    প্রাথমিক শিক্ষকদের গ্রেড আপডেট করা হয়েছে, প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির পদমর্যাদা দেয়া হয়েছে, দেশে-বিদেশে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শিখন ঘাটতি পূরণে সারা দেশে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলমান আছে। এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দূর হবে এবং মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা অর্জনে সরকার আরও একধাপ এগিয়ে যাবে।

    প্রতিমন্ত্রী সোমবার (১৬মে) ময়মনসিংহ পিটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্বাধীনতা চত্বরে উদ্বোধন শেষে পিটিআই মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    সভায় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক ফরিদ আহমেদ, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা উপপরিচালক মির্জা মো. হাসান খসরু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক, পিটিআই সুপারেনটেনডেন্ট  রকিবুল ইসলাম তালুকদার প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর