শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মে, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের সাক্ষাৎ

    ভারতের সফররত জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যম রায় চৌধুরী সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, তারা কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন এবং রাজনৈতিক ক্যারিয়ারে তার সংগ্রামের ওপর গৌতম ঘোষ নির্মিত ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক তথ্যচিত্র নিয়ে আলোচনা করেছেন। .এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও দৌহিত্র  রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

    গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরীর সামনে ডকুমেন্টারিটির রূপরেখা তুলে ধরেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাঁরা কলকাতায় ছাত্রজীবনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও কষ্টের দিনগুলো বর্ণনা করেন।

    এছাড়া ১৫ আগস্টের হত্যাকান্ড থেকে রক্ষা পাওয়া জাতির পিতার দুই কন্যা আলোচনায় সর্বশ্রেষ্ঠ নেতার রাজনৈতিক জীবন ও দর্শন তুলে ধরেন।
    বৈঠকে গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরী বলেন, তারা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন এবং জাদুঘরের প্রতিটি কোনায় ১৫ আগস্টের হত্যাকান্ডের নৃশংস নিদর্শন দেখেছেন।


    সেখানে বিভিন্ন নিদর্শন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু এখনো জীবন্ত মর্মে তাদের অনুভূতি হয়েছে বলেও  প্রধানমন্ত্রীকে অবহিত করেন তারা।
    ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ দুটিকে মহান ইতিহাস বলেও তারা উল্লেখ করেন।


    গৌতম ঘোষ এবং সত্যম চৌধুরী আরও বলেন, বাঙালির মহান নেতার জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি তৈরি করে তারা গর্বিত।
    পরবর্তীতে, প্রধানমন্ত্রী এবং তাঁর ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং তার কলকাতা জীবনের সংগ্রাম সম্পর্কে সাক্ষাৎকার দেন।

    ভারতীয় জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শিরোনামে ৩০ মিনিটের একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন যাতে তিনি কলকাতায় থাকাকালীন বঙ্গবন্ধুর জীবন ও কাজ তুলে ধরছেন।


    ৪ এপ্রিল গৌতম ঘোষ কলকাতার মওলানা আজাদ কলেজের একটি শ্রেণীকক্ষে শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির কাজ শুরু করেন, বঙ্গবন্ধু যখন ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে সেখানে অধ্যয়ন করতেন তখন এর নাম ছিল ইসলামিয়া কলেজ।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৭ মে, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ন